আবনা : ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছে ২২ বছরের এক যুবক। আজ ভোরে ইসরাইলি বাহিনীর এক অভিযানে এ ঘটনা ঘটে। রামাল্লাহ হাসপাতালের পরিচালক আহমাদ বেতাবি বলেন, এসা কাতরি নামক ওই যুবককে বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, একজন হামাস কর্মীকে গ্রেপ্তার করার জন্য তারা রামাল্লাহর নিকটবর্তী আল-আমারি শরণার্থী ক্যাম্পে প্রবেশ করে। ইসরাইলি সেনাদের উদ্দেশ্য করে পাথর ছোড়ে ফিলিস্তিনি প্রতিবাদকারীরা। প্রত্যক্ষদর্শীদের ঘটনার বিবরনের সঙ্গে সেনাবাহিনীর এ বক্তব্যের মিল রয়েছে। নিরপরাধ ওই যুবককে হত্যা করার কারণ হিসেবে ইসরাইলি সেনাবাহিনী বলছে, জনৈক ব্যক্তি এক প্রকার বিস্ফোরক যন্ত্র ছুড়ে মারতে উদ্যত হয় আর তার জবাবে তারা তাজা গুলি ছোড়ে। কিন্তু ওই বিস্ফোরক যন্ত্র ঠিক কি ধরণের ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। তারা দাবি করছে, অভিযানে কাঙ্খিত হামাস কর্মীকে তারা গ্রেপ্তারে সক্ষম হয়েছে।
১১ সেপ্টেম্বর ২০১৪ - ০২:৩২
News ID: 637015
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছে ২২ বছরের এক যুবক।